লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার লাখাইয়ে পানিতে পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহতরা হলো- উপজেলার বামৈ ইউনিয়নের গোপীহাটি গ্রামের উজ্জল মিয়ার মেয়ে মাহি (৮) ও তিশা (৭)।

Manual2 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, রোববার সকালে মাহি ও তিশা তাদের মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে মায়ের কাছ থেকে অদূরে তিশা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পানিতে নামে মাহি। এ সময় সেও পানিতে ডুবে যায়।

 

এদিকে গোসল শেষে বাড়িতে ফিরে মা দেখেন তার সন্তানরা বাড়িতে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code