সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয় উপজেলায় বিলে পুকুর পাহারা দিতে গিয়ে বজ্রপাতে উছামেদ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার মিরপুর গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। উছামেদ মিয়া মিরপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উছামেদ মিয়া নামে ঐ ব্যক্তি পেশায় একজন বিলের পাহারাদার। তিনি দীর্ঘদিন যাবত পাহারাদারের কাজ করে আসছেন। এরই প্রেক্ষিতে বৈরি আবহাওয়ার মধ্যেও তিনি প্রতিদিনের ন্যায় বিলে পাহারা দিচ্ছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি