লাখাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

লাখাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।

 

বুধবার (২০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭২৫ পিস উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

 

আটককৃতরা হলো- লাখাই উপজেলার মধ্যসিংহ গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে জীবন আহম্মেদ (২০) ও একই গ্রামের মৃত মো. সাগর আলীর ছেলে লাউস মিয়া (৪৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code