সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার লাখাইয়ে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শাকিল মোল্লা নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
এছাড়া শুক্রবার (২২ অক্টোবর) সকালে ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত শাকিল মোল্লা উপজেলার মোড়াকড়ি দিঘীরপাড় গ্রামের ছুরুক মোল্লার ছেলে। সে মোড়াকড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ধর্ষণের শিকার কিশোরীও এইক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ভুক্তভোগী কিশোরী গ্রামের রাস্তা দিয়ে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এ সময় শাকিল ওই কিশোরীর মুখ চেপে রাস্তা থেকে তুলে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।
একপর্যায়ে শারীরিকভাবে সে অসুস্থবোধ করলে বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের বিষয়টি সে তার মাকে জানায়। তার মা বিষয়টি লাখাই থানাকে জানালে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লাখাই থানায় মামলা করলে পুলিশ শাকিলকে গ্রেফতার দেখায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি