লালবাজারে প্রেসে থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট জব্দ, আটক ৩

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

লালবাজারে প্রেসে থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট জব্দ, আটক ৩

Manual3 Ad Code

images-(6)

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর লালবাজারের একটি প্রেসে অভিযান চালিয়ে সরকারবিরোধী বিপুল পরিমাণে লিফলেট জব্দ করেছে পুলিশ। এসময় ঐ প্রেস থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। সিলগালা করা হয়েছে ওই ছাপাখানাকে।

Manual8 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লালবাজারের আরাফাত মঞ্জিলের ইলেকট্রো অফসেট প্রেসে অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ।

কোতোয়ালি থানার থানার সেকেন্ড অফিসার ফয়েজ আহমদ জানান,অভিযানে বিপুল পরিমাণে সরকারবিরোধী লিফলেট জব্দ করা হয়। এসময় প্রেস থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত তিনজনকে কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।

Manual4 Ad Code

অভিযান শেষে ইলেকট্রো অফসেট প্রেসটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code