‘লাশটি মায়ের কাছে পৌঁছে দেবেন’

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

‘লাশটি মায়ের কাছে পৌঁছে দেবেন’

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সাভারের আশুলিয়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে এক যুবক। শনিবার (১৯ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

Manual8 Ad Code

সাইফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব শেখেরপুড়া এলাকার বদিউর রহমানের ছেলে। তিনি বাগদাদ প্যাকেজিং কারখানার মহাব্যবস্থাপক ছিলেন। প্রায় এক মাস আগে বিয়ে করেন তিনি।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, দুপুরে কারখানার একটি কক্ষে সাইফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন কারখানার শ্রমিকরা। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়।

 

চিরকুটে সাইফুর রহমান লিখেছেন, ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার এই লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন তার কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

 

Manual7 Ad Code

স্ত্রীকে নতুন সংসার করার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

 

Manual8 Ad Code

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code