লেখক-কলামিস্ট ড. তারেক শামসুরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

লেখক-কলামিস্ট ড. তারেক শামসুরের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশ্লেষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন।

Manual7 Ad Code

 

বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে অনেক গ্রন্থের রচয়িতা তিনি। বই লেখার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন।

 

দুই বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন ড. তারেক শামসুর রেহমান। অবসরের পর তিনি উত্তরায় নিজ ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

 

ড. তারেক শাসসুর রেহমানের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ,  বিশ্ব রাজনীতির চালচিত্র, বাংলাদেশঃ রাজনীতির ২৫ বছর, বাংলাদেশঃ রাষ্ট্র ও রাজনীতি, রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তিঃ প্রেক্ষিত ও সম্ভাবনা, বিশ্ব রাজনীতির ১০০ বছর সোভিয়েত-বালাদেশ সম্পর্ক  ইত্যাদি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code