সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি)।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।
Design and developed by ওয়েব হোম বিডি