শহরের রিজার্ভ বাজারে ধ্বসে পড়েছে ৫ দোকান, ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

শহরের রিজার্ভ বাজারে ধ্বসে পড়েছে ৫ দোকান, ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

Manual7 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের বানিজ্য কেন্দ্র রিজার্ভ বাজারের মধুমিতা বোর্ডিং সংলগ্ন এলাকায় ৫টি দোকান ধ্বসে পড়েছে। সোমবার সকালে সাড়ে ৯টায় (০৫ জুলাই) এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

তাৎক্ষনিক পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের উদ্ধার তৎপরতায় কোন হতাহত হয়নি।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও শহরের বানিজ্যিক এলাকা রিজার্ভ বাজারের মানুষ কর্মব্যাস্ত হয়ে ওঠে। হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগেই সকাল আনুমানিক সময় মধুমিতা বোর্ডিং সংলগ্ন ৫টি দোকান ধ্বসে পড়ে। রাঙামাটি ফায়ার সার্ভিস তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করতে পারেনি। তবে ক্ষতিগ্রস্থরা ত্রিশ লাখ টাকার মালামাল ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে মিডিয়াকে জানান।

 

উল্লেখ্য, রাঙামাটিতে থেমে থেমে সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে এই ধ্বস এবং এধরনের আরো ধ্বস নামার আশঙ্কা করছে স্থানীয়রা।

Manual8 Ad Code

 

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র এডি রফিকুল ইসলাম জানান, ধ্বংসস্তুপে কোন মানুষ ছিলো না। ধ্বসটা সকালে হওয়ার কারণে আল্লাহর রহমতে মানুষ রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে যোগ করেন এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code