শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম প্লেট ভাঙলো ছাত্রলীগ

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম প্লেট ভাঙলো ছাত্রলীগ

Manual8 Ad Code

মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম প্লেট ভাঙলো ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা রড দিয়ে খুঁচিয়ে ভেঙে দেয় অডিটোরিয়ামের নাম প্লেট। এসময় তারা আনন্দ মিছিলও করে। স্লোগান দিতে তাকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, মৌলভীবাজারের মাঠি-ছাত্রলীগের ঘাঁটি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বুকে দলীয় মনোগ্রাম লাগিয়ে এই স্লোগান দিচ্ছে। এসময় তারা সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দেয়ার দাবি জানায়।

Manual5 Ad Code

এবিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা কেউ মেনে নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ নাম প্লেটটি ভেঙ্গে দেয়। এবং নাম প্লেটে মৌলভীবাজার সরকারি অডিটোরিয়াম নাম দেয়া হয়।

Manual6 Ad Code

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল আলী বলেন, নাম প্লেট কারা ভেঙ্গেছে তা আমি জানিনা। ভেঙে একটি ব্যানার লাগানো হয়েছে তা পরে জানতে পারি। বিষয়টি প্রশাসন অবগত আছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code