শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ : সেনাপ্রধান

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ : সেনাপ্রধান

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে এক নম্বরে রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীর গুণগত মান বিশ্ব পর্যায়ে নিয়ে যেতে চাই।

Manual8 Ad Code

 

রোববার (০২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

 

Manual7 Ad Code

সেনাপ্রধান বলেন, এ অর্জন একদিনে হয়নি, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় (হবিগঞ্জের) দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code