সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা ২৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ছেন।
শনিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭৩ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করায় তারা অসুস্থ শরীর নিয়েও অনশন চালিয়ে যাচ্ছেন। উপাচার্য পদ না ছাড়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে, অনশনের ৪ দিনের মাথায় শনিবার বিকেল পর্যন্ত অনশনরতদের মধ্য থেকে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর বাকি প্রায় সবার শরীরে স্যালাইন পুশ করতে হচ্ছে।
অনশনরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, ২৪ জন অনশনে বসলেও বাবার অসুস্থতাজনিত কারণে একজন বাসায় চলে গেছেন। শনিবার সকাল পর্যন্ত বাকি ২৩ জনের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। ১৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতাল ও মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রায় সবার শরীরে দেয়া হচ্ছে স্যালাইন।
এই অবস্থায়ও শিক্ষার্থীরা অনশন ভাঙবেন না বলে জানিয়ে দিয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাসে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
এরআগে গত বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১জন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান বলে জানা যায়।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি