সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে। এরই মধ্যে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমান তাদের অনশনরত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে, একজন শিক্ষার্থী বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে বমি করেন, আরেকজনের জ্বর আসে, অপর এক শিক্ষার্থী বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্বল হয়ে পড়েন। তাদের সকাল ১১টার দিকে চিকিৎসা দিতে আসেন রাগীব রাবেয়া মেডিক্যালের চিকিৎসক ডা. বাবলু। তিনি বলেন, আমি আসার পর দু’জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি বাকি যারা অসুস্থতাবোধ করছেন তাদেরও দেখতেছি।
ডা. বাবলু বলেন, যাদের চিকিৎসা দিয়েছি তাদের মধ্যে একজন এজমা রোগী ছিলেন। রাতে বেশি শীত থাকায় তার শ্বাসকষ্ট বেড়েছে। তাই তাদের পালস বেশি হচ্ছে। বাকি সব ঠিক আছে। তাদের পেশার ঠিক আছে, তবে কেউ গুরুতর অসুস্থ হয়নি।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে দেখা যায়, শীত থেকে বাঁচতে সড়কের মধ্যেই লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন অনশনকারীরা। কুয়াশার হাত থেকে রক্ষা পেতে মাথার ওপরে টানিয়েছেন সামিয়ানা। তবু শীতে কাঁপছেন তারা। এর মধ্যেই শুয়ে শুয়ে বই পড়ছেন কেউ কেউ।
এর আগে বুধবার বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন।
।আরও পড়ুন
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি