সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর থেকে নাইজেরিয়ান সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মার্চ) হবিগঞ্জের মাধবপুরের হাইওয়ে ইন রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, শুক্রবার (৩০ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে তাকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী দুই দিনেন রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত ডনাটাস ইমিকা অনিজিউয়া (৩৮) নাইজেরিয়ান নাগরিক। সে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে অবৈধভাবে বসবাস করছিল।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ জানান, ডনাটাস ইমিকা গত ১৪ ফেব্রুয়াারি থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ফারুক মিয়ার সঙ্গে প্রতারণা করে আসছিলো। যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে যোগদানের কথা বলে বিভিন্নভাবে ২৫ মার্চ পর্যন্ত প্রফেসর ফারুক মিয়ার কাছ থেকে মোট পাঁচ হাজার ৬০৮ ইউএস ডলার হাতিয়ে নেয়। পরে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশ তার কাছ থেকে দুইটি নাইজেরীয় পাসপোর্ট, এক লাখ তিন হাজার ১১৫ টাকা, ৫০০ ইউএস ডলার, দুটি মোবাইল সেট ও একটি জাল নোট তৈরির ডিজিটাল বক্স উদ্ধার করেছে।
এমন প্রতারক ও সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান পরিতোষ।
এদিকে, শুক্রবার (৩০ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে তাকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী দুই দিনেন রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইজেরিয়ান নাগরিক এমেকা ওনিজিউয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Design and developed by ওয়েব হোম বিডি