সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি : নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম চঞ্চল চক্রবর্তী। সে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে।
সোমবার (১৫ নভেম্বর) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চলের বাবা শিবপ্রদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, ব্যক্তিগত হতাশার কারণেই চঞ্চল।
ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, চঞ্চল চক্রবর্তী তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
তিনি বলেন, রোববার (১৪ নভেম্বর) রাত ১২টায় খেলা দেখে চঞ্চল তার ছোটভাই চয়নকে নিয়ে ঘুমাতে যান। সকাল ৭টায় চয়ন উঠে দেখে চঞ্চল গলায় গামছাবাঁধা অবস্থায় ঝুলে আছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর বলেন, ঘটনা জেনেছি। খুবই দুঃখজনক। চঞ্চলের এমন সিদ্ধান্তে আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রতি এমন ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে সতর্ক থাকার অনুরোধ করছি।
এ বিষয়ে রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল গতকাল রাতে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে। তিনি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। যতটুকু জেনেছি নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে না পারায় তার মধ্যে হতাশা কাজ করেছিল। কারণ তার বন্ধু বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে। তাই হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি