সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
সুরমামেইলডটকম: আন্তঃজেলা জুয়া চক্রের গডফাদার ও ক্যাসিনো সম্রাট সুরুজ আলি ৪০কে অবশেষে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জুয়া ও ক্যাসিনো খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
রবিবার রাত দশটায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হকের নির্দেশে এসআই কমলাকান্ত সেন অভিযান চালিয়ে সুরুজ আলী কে তার বাড়ি থেকে আটক করে।
তখন অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায় পুলিশ জানায় দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে সুরুজ আলীর মাধ্যমে আশেপাশের এলাকায় গভীর রাতে জুয়ার আসর বসায়।
আটক সুরুজ আলী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে ওসি জানান সুরুজ আলীকে আটক করা হয়েছে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা সহ তার সাথে কারা কারা জড়িত এগুলো কে খুঁজে বের করা হচ্ছে।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি