শায়েস্তাগঞ্জে ট্রলির পেছনে ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

শায়েস্তাগঞ্জে ট্রলির পেছনে ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় নূর ইসলাম নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম একই উপজেলার চরনুর আহমদ গ্রামের আজগর আলীর ছেলে।

 

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় ক্রসিং করছিল ট্রলিটি। এ সময় ট্রলির পেছনে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code