শাহজালালে বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

শাহজালালে বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

 

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আজ (বুধবার) বিস্তারিত জানানো হবে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code