সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছেন।
শনিবার (০৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় ওই নারী। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি