সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেপ্তার করে।অভিযানে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. জ্বিলানী (৩৫), মো. রহমত উল্লাহ (২২)। তাদের বাড়ির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি