শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গে যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গে যুবলীগ নেতার মৃত্যু

Manual1 Ad Code
সুরমামেইলডটকম:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতারে মারা যান তিনি।
শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগ সভাপতি ও কুঠিরগাও গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।
জিসনুর ছেলে ইফতেখার আহমেদ সিয়াম জানান, তার বাবা যুবলীগের রাজনীতি করার পাশাপাশি উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
বিথী
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code