শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো বিদ্যুৎশ্রমিকের

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো বিদ্যুৎশ্রমিকের

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নিহত কিশোরের নাম আনোয়ার মিয়া। ১৬ বছরের এই কিশোর মৌলভীবাজার জেলার শমশেরনগর উপজেলার আদিপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, আনোয়ার মিয়াসহ কয়েকজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে বিদ্যুৎ খুঁটি নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেটমুখী একটি ট্রাক আনোয়ারকে চাপা দেয়। এতে আনোয়ার ও তার দুই সহকর্মী আহত হয়। অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

 

আহত রাকিব মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

ওসি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code