শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ৬ যাত্রী আটক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ৬ যাত্রী আটক

Manual1 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিনা টিকেটে ট্রেনের ইঞ্জিন থেকে ছয় যাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকের সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃ নগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার মিঠুরচক গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র রাজু মিয়া (২৪), মাদারীপুর সদর উপজেলার ভানগুরা গ্রামের শহিদুল মিয়ার পুত্র ফয়সল মিয়া (১৮), মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের সমর বুনার্জির পুত্র সমিরন বুনার্জি (৪৫), হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের ফারুক মিয়ার পুত্র শাহরাজ মিয়া (১৯), শায়েস্তাগঞ্জ উপজেলা জগতপুর গ্রামের ফজর মিয়া পুত্র রনজু মিয়া (২৬) ও আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের চান মিয়ার পুত্র রবিউল মিয়া (২৭)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনে বিনা টিকেটে ভ্রমণ করার অপরাধে তাদের আটক করে রেল আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

রেলওয়ে পুলিশ জানায়, গত ৩১ আগস্ট শায়েস্তাগঞ্জে উদয়ন, উপবন ট্রেনের ছাদ থেকে ১৪ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code