শায়েস্তাগঞ্জে পুলিশের সাড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

শায়েস্তাগঞ্জে পুলিশের সাড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয়সহ সকল ধরণের অপরাধ রোধকল্পে পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

 

Manual3 Ad Code

এর আগে শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর দিক নির্দেশনায় ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ আলম, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মো. কাওছার মাহমুদ তোরণ, এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মো. ইমাম হোসেন, এএসআই এবি সিদ্দিকসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাসহ ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে এদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code