শায়েস্তাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

শায়েস্তাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেয়াইর বাড়িতে বেড়াতে এসে কারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সুধীর চন্দ্র দেব (৫০) নামে এক স্কুল শিক্ষক। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।

 

রোববার (২৪ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

পুলিশ জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধীর চন্দ্র দেব তার ছেলের মামা শ্বশুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে আসেন। সন্ধ্যার পরে নতুনব্রিজ বাজারে আসেন সুধীর দেব। বাজার থেকে বেয়াইর বাড়িতে ফেরার পথে সিলেটগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-১১-১১৩২) ধাক্কায় তিনি মারা যান।

 

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেট কারটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code