সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রমোদ সূত্রধর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)।
সোমবার (১২ জুলাই) বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত আলীপুর বাজারস্থ ঢাকা-সিলেটগামী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট হতে ৭৮০ পিস ইয়াবা, মেমোরী-সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত প্রমোদ সূত্রধর (২৮) ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল (ছাতিকামলারপাড়)’র মৃত ক্রিতীস সূত্র ধরের ছেলে।
প্রমোদ সূত্রধরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়েরপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ সিনিয়র এএসপি (মিডিয়া) ওবাইন।
Design and developed by ওয়েব হোম বিডি