শায়েস্তাগঞ্জে মজা করতে গিয়ে ছিঁড়ে গেল শিশুর পুরুষাঙ্গ!

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

শায়েস্তাগঞ্জে মজা করতে গিয়ে ছিঁড়ে গেল শিশুর পুরুষাঙ্গ!

Manual7 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মজা করতে গিয়ে মঈন উদ্দিন (৭) নামে এক শিশুর পুরুষাঙ্গ ছিড়ে ফেলেছে এক যুবক। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দাউদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

মইন উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর গ্রামের জালাল আহমদের ছেলে ও শায়েস্তাগঞ্জ রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

Manual4 Ad Code

আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের জোহাদ আলীর ছেলে শফিক মিয়া (২৫) মজা করে মঈন উদ্দিনের পুরুষাঙ্গে ধরে টান দেয়। এ সময় অসাবধানতাবশত; মঈন উদ্দিন’র পুরুষাঙ্গ ছিড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মঈন উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার আঘাতটি জটিল বলে জানিয়েছেন চিকিৎসক সাইফুর রহমান সোহাগ।

স্থানীয় ইউপি সদস্য মোহন মিয়া জানান, মজা করতে গিয়ে অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছেন। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code