শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যাকাণ্ডে মামলা, ইমাম ও মোয়াজ্জিন আটক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যাকাণ্ডে মামলা, ইমাম ও মোয়াজ্জিন আটক

Manual6 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রাম থেকে বস্তাবন্দি ইতি আক্তার (৬) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত শিশু ইতি আক্তারের বাবা শহীদ মিয়া।

Manual3 Ad Code

এঘটনায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন ও মোয়াজ্জিন আব্দুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে বিরামচর গ্রামের বাবরু মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ করে এঘটনার সাথে জড়িত না থাকায় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদকে ছেড়ে দিলেও মোয়াজ্জিনকে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। তবে বাবরু মিয়াকে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আদালতে প্রেরণ করা হয়। জেলার অতিক্তির পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, অজ্ঞাতব্যক্তিদের আসামি করে নিহত শিশুর পিতা শহীদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে এসআই রাজিবুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিরামচর গ্রামের সাহেববাড়ী মসজিদের পাশের ধান ক্ষেত থেকে ইতি আক্তারের লাশটি উদ্ধার করা হয়। এর আগের দিন সকালে স্থানীয় মসজিদের মক্তবে গেলে আর বাড়ি ফিরেনি। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং এলাকায় নিখোঁজ মর্মে মাইকিং করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code