শায়েস্তাগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু-মলম জব্দ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

শায়েস্তাগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু-মলম জব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (২৫ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ওবাইন।

Manual3 Ad Code

 

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানাধীন ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নস্থ সিটি পার্কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

এ ছাড়াও ২টি চাকু, ১কৌটা মলম, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু-মলম জব্দ

গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জ সদর থানা এলাকার চৌধুরীবাজারের মৃত আব্দুল মালেকের ছেলে মো: লিটন (৩২) ও শায়েস্তাগঞ্জ থানা এলাকার অরাজয়সিদ্ধি গ্রামের রবিন্দ্র সূত্রধরের হিরেন্দ্র সূত্রধর (৩৫)।

 

পরবর্তীতে র‌্যাব সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ছিনতাইকারীদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি ওবাইন।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code