শায়েস্তাগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

শায়েস্তাগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্থানে সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপ গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

 

Manual1 Ad Code

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার বাইপাস সড়কের কলিমনগর ও গরুর বাজারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

Manual7 Ad Code

 

ওসি জানান, নিহত একজনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রে লেখা রয়েছে দিপঙ্কর পোদ্দার। ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন। আর ভিজিটিং কার্ডে লেখা আছে মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক।

Manual3 Ad Code

 

নিহত অপর পুরুষ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code