শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই মেয়র বরখাস্ত

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই মেয়র বরখাস্ত

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরআগে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় তাকে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ।

Manual8 Ad Code

 

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

 

Manual4 Ad Code

কী করেছিলেন মেয়র

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

 

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেয়র মেহেরউল্লাহর নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র।

 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও জানান শিক্ষা কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code