শীর্ষ রোহিঙ্গা নেতাকে জবাই করে হত্যা

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৮

শীর্ষ রোহিঙ্গা নেতাকে জবাই করে হত্যা

Manual8 Ad Code

কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ রোহিঙ্গা নেতা আরিফউল্লাহকে জবাই করে হত্যা করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (১৮ জুন) রাতে বালুখালী ১১নং ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

Manual8 Ad Code

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানান সোমবার রাত ৮টার দিকে বালুখালী ১১ নাম্বার ক্যাম্পের রোহিঙ্গানেতা ও হেড মাঝি আরিফুল্লাহকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ ধারনা করছে আভ্যন্তরিন কোন্দলের জের ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছে।

Manual2 Ad Code

এই হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকান্ডের কারন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান অতি: পুলিশ সুপার চাই লাউ মার্মা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code