শেরপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

শেরপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : শেরপুরে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় দুই কিশোরসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বুধবার (১১ আগস্ট) জেলার পৃথক স্থানে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বিকেলে শ্রীবরদী উপজেলার গোসাইপুর গ্রামে আরমান নামে এক কিশোর বৃষ্টির মধ্যে সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ওই কিশোর ঘটনাস্থলেই মারা যান। আরমান তার নানা আলমাসের বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

 

এছাড়া সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আমন ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ ঘটনায় স্থানীয় আব্দুল খালেকের ছেলে বজ্রাঘাতে মোস্তফা মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন জোসনা আলীর ছেলে আবু সাঈদ ও ফজু মিয়ার ছেলে বদু মিয়া। এরমধ্যে বদু মিয়াকে সদর ও আবু সাঈদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

অন্যদিকে দুপুরে নকলা উপজেলার শহরতলী গ্রাম লাভায় আমন ধান ক্ষেতে কাজ করার সময় ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে কৃষক আজিজুল হক ও আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন।

Manual7 Ad Code

 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন। আহত বাবু ওই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।

 

এছাড়া একই সময়ে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইছামারি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে কিশোর রাসেল বজ্রপাতের ঘটনায় মারা যান।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code