শেরপু‌রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

শেরপু‌রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

Manual1 Ad Code

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নুছাইবা (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় অটোরিকশাটি চালক আতিকুর রহমানকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২১ আগস্ট) সকা‌লে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নুছাইবা ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে নুছাইবা স্থানীয় হদিপাড়া ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী হতে শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশা তাকে (নুছাইবা) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশাটি খাদে পড়ে যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার ও চালক আতিকুর রহমানকে আটক করে।

Manual8 Ad Code

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়ায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code