শ্রীপুরে ৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

শ্রীপুরে ৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত

 

সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার রাতে পাঁচটি কবর খুঁড়ে তিনটি থেকে লাশের কঙ্কাল চুরি করেছে একদল চোর। শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয় যুবক শাকিল জানান, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কবরস্থানের পাঁচটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে আনেন।

Manual5 Ad Code

 

মুস্তাফিজুর রহমান নামে আরেকজন জানান, ওই কবরস্থানে তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যের কবর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা পাঁচটি কবরের মাটি খুঁড়ে তিনটি কবর থেকে তার স্ত্রী ফরিদা রহমান, শাশুড়ি জোসনা বেগম ও তোফাজ্জল হোসেন নামে আরেকজনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এর আগে, ৯ আগস্ট রাতে একই উপজেলার চন্নাপারা এলাকায় কঙ্কাল চুরির সময় স্থানীয়রা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code