সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
সারি সারি চা বাগান কুয়াশার চাদরে ঢাকা। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। প্রকৃতির এমন বৈরী আচরণ স্বভাবসুলভ হলেও শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন চা বাগানগুলোতে বসবাসরত চা শ্রমিকরা। চা বাগান এলাকায় প্রতিদিন কমছে তাপমাত্রা ফলে দৈনন্দিন কাজকর্ম ও শ্রমিকদের প্রাণ চাঞ্চল্যে দেখা দিয়েছে ভাটা।
সোমবার (১৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই শীত মৌসুমের এ পর্যন্ত এটি সর্বনিম্ন তাপমাত্রা বলেও জানায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মুজিবুর রহমান জানান, ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই শীত মৌসুমের এ পর্যন্ত এটি সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে শীত বস্ত্রের অভাবে মৌসুমের শুরুতেই চরম দুর্ভোগে পড়েছেন জেলার ছোট বড় ৯২টি চা বাগানে বসবাসরত চা শ্রমিকরা। প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমিকদের কাজে যেতে হচ্ছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে চা বাগানগুলোতে পৌঁছেনি কোন শীত বস্ত্র।
তাছাড়া বাজার থেকে শীতের গরম কাপড় কেনার মতো সামর্থ্য না থাকায় এই মৌসুমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি