শ্রীমঙ্গলে অচেতন করে ৩ বাসায় চুরি, হাসপাতালে ১৬ জন

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

শ্রীমঙ্গলে অচেতন করে ৩ বাসায় চুরি, হাসপাতালে ১৬ জন

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে ৩টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার লোকজনকে খাবারে চেতনা নাশক খাইয়ে অচেতন করে জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালংকার, নগদ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৩ পরিবারের ১৬ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

 

ফেসবুকের স্ট্যাটাস ও ৯৯৯-এ সংবাদ পেয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় ওই ১৬ জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Manual2 Ad Code

 

তারা হলেন- পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার ব্যবসায়ী খালেদ আহমেদ, তার স্ত্রী উম্মে জাহান উর্মি, মা শামসুন্নাহার, বোন সাকেরা বেগম, ভাই জাহেদ মিয়া  ও কাজিন রাশেদ আহমেদ, পাশের ফ্লাটের বাসিন্দা টিউবওয়েল ঠিকাদার আব্দুল লতিফ, স্ত্রী রাহেলা বেগম, তার দুই কন্যা সীমা আক্তার ও রীমা আক্তার, একই দালানের উপর তলার ফরিদ মিয়া। বাকিদের নাম জানা যায়নি। তারা জনৈক মিলন মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

 

খালেদ আহমেদের ভগ্নিপতি বাকের মিয়া জানান, ভোর ৪টার দিকে খালেদ জেগে উঠে কিছুটা সুস্থ বোধ করলে তার ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দেন এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে তাৎক্ষণিক শ্রীমঙ্গল থানার পুলিশ এসে খালেদ আহমেদ ও তার পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

Manual4 Ad Code

বাকের মিয়া দাবি করেন, রান্না ঘরের জানালার গ্রিল ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। ডাকাতরা আলমিরা ভেঙে ব্যবসার ৫ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পুলিশের উদ্ধার কাজের সময় পাশের ও উপরের ফ্লাটের বাসিন্দারা জেগে চিৎকার করলে, পরিবার দুটির আরো ১১ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় পুলিশ। এর মধ্যে আব্দুল লতিফের অবস্থার অবনতি হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এমএ  কাইয়ূম নামে স্থানীয় এক প্রতিবেশী জানান, খালেদের বাসা ছাড়া অপর দুই বাসার কোনো কিছু খোয়া যায়নি।

 

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, সন্ধ্যার দিকে দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক স্প্রে করে থাকতে পারে। রাতে এ খাবার খেয়ে এই তিনটি পরিবারের সদস্যা অচেতন হয়ে পড়ার সুযোগে জানালার গ্রিল ভেঙ্গে খালেদের বাসার আলমিরা থেকে টাকা ও স্বর্নালংকার চুরির ঘটনা ঘটে থাকতে পারে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code