সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় আট কেজি গাঁজাসহ মো. আব্দুর রহমান রাসেল (১৯) নামে এক কিশোরকে আটক করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তাকে আটক করা হয়। আটক রাসেল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার চৈতন্যপুর এলাকার আব্দুল করিমের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল স্টেশনে যাত্রা বিরতিকালে দুটি প্লাস্টিকের বস্তায় আট কেজি গাঁজাসহ রাসেলকে আটক করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
আটকের বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি