শ্রীমঙ্গলে আম পাড়তে গিয়ে যুবক নিহত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

শ্রীমঙ্গলে আম পাড়তে গিয়ে যুবক নিহত

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জীবন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারকু মিয়ার ছেলে বলে জানা গেছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ বিজিপি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়ছিলেন। এ সময় আম গাছের সামনে থাকা বিদ্যুতের লাইনে পাইপ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code