শ্রীমঙ্গলে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

শ্রীমঙ্গলে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক বিক্রেতা এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২১ আগস্ট) বিকাল ৩টায় শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামস্থ আসামী সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০) ও মৃত মতি মিয়ার ছেলে মো: মইনউদ্দিন (৩২)।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ মিডিয় অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তিনি জানান, বুধবার ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে: কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code