শ্রীমঙ্গলে ইয়াবা-হেরোইনসহ আটক ২

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

শ্রীমঙ্গলে ইয়াবা-হেরোইনসহ আটক ২

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রিয়ের নগদ ২৫ হাজার ২৫০ টাকাসহ দুইজনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

 

Manual6 Ad Code

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল আহাদের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual6 Ad Code

 

আটককৃতরা হলো- উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মুহিদ আহমদ (৩৬) এবং উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের বাসিন্দা মুকদুর রহমান (৩০)।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code