শ্রীমঙ্গলে উদ্ধারকৃত বনরুইটির সুস্থতায় বিদেশী বিশেষজ্ঞের পরামর্শ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

শ্রীমঙ্গলে উদ্ধারকৃত বনরুইটির সুস্থতায় বিদেশী বিশেষজ্ঞের পরামর্শ

Manual1 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার লোকালয়ে ধরা পড়া বনরুইটির পা দু’টির অবস্থা শুক্রবার পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার সকালে বন বিভাগের মাধ্যমে শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন থেকে বিপন্ন প্রজাতির এই প্রাণীটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়। ওইদিন বিকেল থেকে পার্কের কোয়ারেন্টাইন জোনে রেখে এর চিকিৎসা চলছে। চিকিৎসায় নেয়া হচ্ছে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, বনরুইটি মাঝে মধ্যে পুরো শরীর লম্বা করে হাঁটার চেষ্টা করলেও পেছনের দু’টি পায়ে কোনো শক্তি পাচ্ছে না। খাবার দিলে সামনের পায়ে ভর দিয়ে নিজের শরীর টেনে হিঁচড়ে নিয়ে যায়।

Manual5 Ad Code

সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক নিজাম উদ্দিন জানান, প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পেছনের দু’টি পায়ের আঘাত যথেষ্ট গুরুতর। ওষুধ দেয়া হয়েছে। চব্বিশ ঘণ্টা একে নিবিড় পর্যবেক্ষণে রেখে পরিচর্যা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে অস্ট্রেলিয়ার ‘জো ভিক্টোরিয়ার’ বন্য প্রাণী চিকিৎসক মাইকেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরামর্শে বর্তমানে বনরুইটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। শরীরে আঘাত থাকায় খাবারে অনীহা দেখাচ্ছে বনরুইটি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওর চিকিৎসা চলছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামে ঝড়বৃষ্টির কবলে পড়ে আহত অবস্থায় লোকালয়ে ধরা পড়ে বিপন্ন প্রজাতির বনরুই। এ সময় গ্রামের মানুষের হাতে প্রাণীটি আহত হয়। পরে লোকমুখে খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে নিয়ে আসে। গত মঙ্গলবার থেকে বনরুইটির আশ্রয় হয়েছে সাফারি পার্কে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code