সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কানু দাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ জুলােই) ভোরে চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে এ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। কানু সদর ইউনিয়নের রুপসপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফেরি করে কাপড় বিক্রি করতেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, কানু দাস গত ১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে এসছিলেন। যেহেতু তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই আমরা স্বাস্থ্য বিধি মেনেই দাহ করার পরামর্শ দিয়েছি। আর মৃতের পরিবারকে রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারনে স্বাস্থ্য বিধি মেনে শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার ব্যবস্থাপনা কমিটি মৃতদেহ শেষকৃত্য করে। দুপুরে তাদের ব্যবস্থাপনায় শহরের পৌর শ্মশানে তাকে দাহ করে তারা।
Design and developed by ওয়েব হোম বিডি