শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে দু’পা হারালো যুবক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে দু’পা হারালো যুবক

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালালাবাদ ট্রেন থেকে পড়ে দু’পা হারালো সোহেল মিয়া নামে এক যুবক। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

সোহেল মিয়া (২২) জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে নিচে পড়ে গিয়ে ২টি পা কেটে যায়।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, লাউয়াছড়া রেল ক্রসিং থেকে ৭শ’ গজ দূরে এ ঘটনাটি ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে সোহেল মিয়াকে অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানার স্বমন্বয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলীম উদ্দিন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code