শ্রীমঙ্গলে চোলাই মদসহ বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

শ্রীমঙ্গলে চোলাই মদসহ বিক্রেতা গ্রেফতার

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মো: আবুল কালাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual3 Ad Code

বুধবার (১৩ জুন) বিকেল পৌণে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে বুধবার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে থানাধীন গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আবুল কালাম শ্রীমঙ্গল থানাধীন সুরভীপাড়া গ্রামের ময়নুলের বাসার ভাড়াটিয়া ও ঠাকুরগাঁওয়ের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত কালামকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code