শ্রীমঙ্গলে জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আটক ১৮

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

শ্রীমঙ্গলে জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আটক ১৮

Manual2 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভৈরবগঞ্জ বাজারের জায়গা দখলকে কেন্দ্র করে লন্ডন প্রবাসী ও এক ইউপি সদস্যের দুইপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধা ঘন্টা বন্ধ হয়ে পড়ে ঢাকা মৌলভীবাজার সড়কের যান চলাচল।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।

 

ওসি আব্দুস ছালেক জানান, ভৌরবগঞ্জ বাজারের আনোয়ার ম্যানশনের পাশের ৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিলো। এই জায়গাটি লন্ডন প্রবাসী তউয়ুব আলী ও কালাপুর ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার আলী নিজেদের বলে দাবি করেন।

 

গত শনিবার মেম্বারের লোকজন জায়গাটিতে দেয়াল নির্মাণ করে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে সালিশি বৈঠক বসে। সালিশ বিচার চলাকালীন সময়ে বেলা ২টার দিকে লন্ডনীর লোকেরা দেয়াল ও দোকান ভাঙচুর শুরু করলে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে।

 

লন্ডন প্রবাসী তউয়ুব আলীর চাচা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। জায়গাটা ৫০ বছর ধরে তাদের দখলে। দুইদিন আগে মেম্বারের লোকজন রাতের আধারে দেয়াল নির্মান করে। এ টনায় তারা ইউনিয়নে বিচার প্রার্থী হলে বিচারে সুষ্টু হয়নি। এজন্য আমাদের গ্রামের লোকজন তা মেনে নেয় নি।

 

অপর পক্ষ কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার আলী বলেন, বাজারের ৪ শতক জায়গা নিয়ে মঙ্গলবার বিচার বসে। আমাদের বিচারে রেখেই লন্ডনীর পক্ষের শতাধিক মানুষ এসে তার মালিকানা মার্কেটের তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।

Manual3 Ad Code

 

কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ওই দোকানের পাশের জায়গা নিয়ে দুই পক্ষকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে বিচারে বসেছিলাম। এসময় লন্ডনীর পক্ষে কয়েকশত লোক এখানে আসে। আমি তাদের বলেছি লোকজন কমানোর জন্য। এদিকে আমাদের বিচার চলাকালীন সময়েই ভৌরবগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

 

শ্রীমঙ্গলও কমলগঞ্জ থানার সিনিয়র এএসপি (সার্কেল) আশরাফুজ্জামান বলেন, উত্তেজিত জনতাকে আমরা রাস্তা থেকে সরিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছি। এঘটনায় আমরা দুই পক্ষের ১৬ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code