সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৫ টার সময় শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি, আহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন জানান,আমাদের কর্মীরা খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ব্যক্তিকে স্থানীয় শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিলো, পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি