শ্রীমঙ্গলে পাতানো জালে আটকা পড়ল মেছো বাঘ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

শ্রীমঙ্গলে পাতানো জালে আটকা পড়ল মেছো বাঘ

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের স্থানীয় বাসিন্দাদের পালিত হাঁস, মোরগ বেশ কিছুদিন ধরে নিখোঁজ হয়ে যেতে থাকে। অবশেষে হাঁস, মোরগ নিখোঁজ হওয়ার বিষয়টি উদঘাটিত হয়েছে।

Manual2 Ad Code

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে ভাড়াউড়া চা বাগান মসজিদের মুয়াজ্জিন মো. রজব আলী (৫৫) এর পাতানো জালে আটকা পড়ে একটি মেছো বাঘ। ধারণা করা হচ্ছে এই মেছো বাঘটিই এতদিন ধরে হাঁস, মোরগ খেয়ে আসছিল।

Manual2 Ad Code

জানা যায়, রজব আলী শনিবার রাতে তার নিজ বাড়িতে জাল পেতে একটি ফাঁদ তৈরি করলে সেই পাতানো ফাঁদে রবিবার ভোরে মেছোবাঘটি আটকা পড়ে। সকালে আটককৃত মেছোবাঘটিকে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এব্যাপারে স্থানীয় বাসিন্দা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মোহাম্মদ জানান, বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষের ঘরের পশুপাখি নিখোঁজ হচ্ছিল। এ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। বাঘটি ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Manual1 Ad Code

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বনগুলোতে খাদ্য সংকটের কারণেই বন্যপ্রাণীরা লোকালয়ে এসে এভাবে মানুষের গৃহপালিত পশু-পাখি নিধন করছে। কখনও বা মানুষের হাতে মারাও পড়ছে প্রাণীগুলো।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code