শ্রীমঙ্গলে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

শ্রীমঙ্গলে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

Manual4 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়ায় এ ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু একে অপরের প্রতিবেশী। মৃত রেশমী (৫) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া মধু মিয়া, ও একই গ্রামের ফারুক মিয়ার কন্যা মারিয়া (৫)। শিশুদ্বয়ের পিতারা পেশায় রিকশাচালক।

Manual4 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মারিয়া ও রেশমী আজ বিকেলে ঘরের পাশে খেলছিলো, সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসলে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের বাড়ীর পাশের পুকুরে মৃত শিশুদুটির মরদেহ ভেসে ওঠে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, মৃত দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুদুটির পরিবার যদি আবেদন করে তাহলে শিশুদুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code