শ্রীমঙ্গলে পুকুরে ভেসে উঠল শিশুর নিথর দেহ

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

শ্রীমঙ্গলে পুকুরে ভেসে উঠল শিশুর নিথর দেহ

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে তাহিবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

নিহত তাহিবা উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম আশিদ্রোন তিতপুর গ্রামের মো.তছকির মিয়ার মেয়ে।

Manual2 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল আহাদ বলেন, তাহিবার মা-বাবা সকালে ভাত খাওয়ার সময় তাহিবাকে বসত বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন। খাওয়ার পর তাহিবাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে মেয়ের বাবা বাড়ির সামনে পুকুরে মেয়েকে ভেসে থাকে দেখেন। পরে পুকুর থেকে তুলে তাকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ অশোক নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর বেলা শিশুটিকে হাসপাতালে আনা হয়। এর আগেই শিশুটির মৃত্যু হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code